সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুক এক অন্যতম জনপ্রিয় মাধ্যম। ফেসবুক প্রোফাইল অথবা পেজ বা গ্রুপ এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান অথবা পণ্যের বিজ্ঞাপন খুব সহজে অসংখ্য মানুষের কাছে পৌঁছানো যায়। একজন ফ্রীলান্সার যখন ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ পায় তখন তার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজারের এডমিন এক্সেস পরিবর্তনের প্রয়োজন পরে। আজকে আমরা জানবো কীভাবে ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের এক্সেস পরিবর্তন করা যায় সহজে।
ফেসবুক পেজের এডমিন এক্সেস পরিবর্তনের জন্য আপনাকে প্রথমে পেজে ধুকতে হবে। তারপর ২ ভাবে আপনি এডমিন পরিবর্তনের অপশনে জেতে পারবেন। প্রথমত, পেজ সেটিং থেকে এবং দ্বিতীয়ত ইনসাইট অপশন থেআপনাদের বোঝার সুবিধার জন্য ছবি দেয়া হোল।
এখন আপনি যদি সেটিং অপশনে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন—
ছবিতে লাল দাগ দেয়া নিউ পেজ এক্সপেরিয়ান্স থেকে আপনি এডমিন পরিবর্তন অপশনে যেতে পারবেন। আবার ইন সাইট অপশনে ক্লিক করে প্রফেশনাল ডেশ বোর্ডের নিচের দিকে পেজ এক্সেস নামক অপশন থেকেও আপনি এডমিন এক্সেস পরিবর্তনের অপশনে যেতে পারবেন।
সেটিং বা ইনসাইট যেখান থেকেই প্রবেশ করেন না কেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন।
ছবিতে লাল সার্কেল করা এড নিউতে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাক্তিকে এডমিন হিসেবে নিয়োগ দিতে পারবেন। এড নিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন–
এই ইন্টারফেসের নিচে নেক্সট অপশনে ক্লিক করে পরের ইন্টারফেসে যেতে হবে। এবং সেটা এরকম হবে–
এই ইন্টারফেসের ওপরে লাল সার্কেল করা সার্চ বারে আপনি আপনার কাংখিত ব্যাক্তির ফেসবুক আইডির নাম লিখে সার্চ করে, সিলেক্ট করলে পরবর্তী ইন্টারফেস চলে আসবে।
সর্বশেষ এই পেজের নিচে ফুল কন্ট্রোল অন করে দিয়ে গিভ এক্সেস এ ক্লিক করলেই নির্ধারিত ব্যাক্তি এডমিন এক্সেস নোটিফিকেশন আকারে তার ফেসবুক আইডিতে পেয়ে যাবে। এবং উক্ত ব্যাক্তি তখন পেজে প্রবেশ করে পেজের যাবতীয় কাজ করতে পারবে। এর পরবর্তী পোষ্টে আমরা দেখবো কীভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারের এডমিন এক্সেস পরিবর্তন করা যায়। ধন্যবাদ।
No comments:
Post a Comment